ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মনপুরায় ট্রলারে জলদস্যুদের হামলা, ৪ জেলে অপহরণ

    মনপুরায় ট্রলারে জলদস্যুদের হামলা, ৪ জেলে অপহরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকারের সময় ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে মাছ, টাকাসহ চার জেলেকে অপরহরণ করেছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। 

    বুধবার (৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে নোয়াখালীর হাতিয়ার উড়িরচর ও ভোলার মনপুরার চরপিয়াল থেকে তাদের অপহরণ করা হয়। 

    অপহৃত জেলেদের পরিবারের কাছে মুঠোফোনে কল দিয়ে জনপ্রতি এক লাখ টাকা করে জলদস্যুরা মুক্তিপণ দাবি করেছে জানান অপহৃত জেলে জসিম মাঝির ভাই ফিরোজ।

    এরা হলেন- জসিম মাঝি, সাইফুল মাঝি, বাচ্চু মাঝি ও মিজান মাঝি। তাদের বাড়ি মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া গ্রামে।

    এছাড়াও জলদস্যুদের মারধরে আহত জেলেরা হলেন, রিপন, নুর আলম, নাছির ও আহাদ। এদের সবার বাড়ি একই এলাকায়।

    ট্রলারে থাকা অন্য জেলেরা জানান, বুধবার ভোর রাত ৫টার দিকে হাতিয়ার উড়িরচর ও মনপুরার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী হামলা চালায়। এই সময় জলদস্যুরা বেধড়ক মারধর করে নগদ টাকা, মাছ ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তারা প্রত্যেক ট্রলার থেকে একজন করে ৪ মাঝি -জসিম মাঝি, বাচ্চু মাঝি, সাইফুল মাঝি ও মিজান মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়াও জলদস্যুদের মারধরে ১০ জেলে আহত হয়।

    এই ব্যাপারে হাতিয়ার নিঝুম দ্বীপের নৌপুলিশের দায়িত্বে থাকা এস আই কাউছার আলম জানান, হাতিয়া ও মনপুরার মেঘনা সীমান্তে ডাকাতির ঘটনায় অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালানো হয়েছে।

    এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আবদুল মালেক জানান, খোঁজ-খবর নিয়ে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

    এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, এই প্রথম আপনার কাছে শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে অপহৃত জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ