ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল

    বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল
    ছবি : মরহুম খালেকুজ্জামান ফারুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল অঞ্চলের সুইসাইডাল স্কোয়াডের প্রধান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৮ জুন। গত বছর অর্থাৎ ২০২০ সালের এই দিনে রাজধানীর ফার্মগেট মনিপুরীপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

    ৫ ভাই ও ৫ বোনের মধ্যে সর্বজ্যেষ্ঠ মরহুম খালেকুজ্জামান ফারুক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‍আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মরহুম মুনির হোসেন ও দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস.এম জাকির হোসেন এর ভাই।

    মরহুম বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান ফারুক ছিলেন দায়িত্বপ্রাপ্ত সাবেক সচিব। তিনি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জিএম এর দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    দেশের এই সূর্যসন্তানের প্রথম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক এবং প্রাতিষ্ঠানিকভাবে দোয়া এবং খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল আজাদ মঙ্গলবার জোহর বাদ মোহাম্মদপুর কৃষি কালচার সোসাইটিতে দোয়া মোনাজাত ও খাবার বিতরণ করবেন। 

    এছাড়া আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে বিভিন্ন মসজিদে দোয়া ও খাবার বিতরণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ