আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন সরদার, তমাল বাড়ৈ, সবুজ আকন, কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ কুমার বাড়ৈ, ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে সঞ্জয় বাড়ৈসহ প্রমূখ।
এইচকেআর