ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে বিলুপ্ত প্রজাতির সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা।  

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সদস্য মাহাবুবুর রহমান, রফিকুল ইসলাম, সোহাগ হাওলাদার, সাবেক সভাপতি মহশিন মিয়া লিটন, সাবেক সাধারণ সম্পাদক নাসির শরিফ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সদস্য নুরুল  ইসলাম আসাদ, খলিলুর রহমান, অতিরিক্ত  কৃষিসম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র,  উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ আফিসার জাকির হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । 

উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে দিন ব্যাপি মারকাযুল কারিম সালেমা মজিদ কওমি মাদ্রাসা, শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়, শোলক এম এ রশিদ মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, মার্দাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম পাড়া জামে মসজিদ, আদর্শ গ্রাম জামে মসজিদ, চৌকিদার বাড়ি জামে মসজিদ, ঠাকুরহাট জামে মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ গাছ রোপণে শিক্ষর্থীদের ও এলাকার সাধারণ জনগণকে উদ্বুদ্ধ হবার আহব্বান জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ