ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাকরিতে যোগ দিলেন সাকিব আল হাসান!

    চাকরিতে যোগ দিলেন সাকিব আল হাসান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের হয়ে সারা বিশ্বে ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।

    লম্বা সময় ধরে তিনি বিশ্ব সেরা অলরাউন্ডারের মুকুট ধরে রেখেছেন। আর সেই সাকিবই কি না ক্রিকেট ছেড়ে এবার চাকরিতে যোগ দিলেন!  

    বুধবার (৪ জানুয়ারি) গালফ অয়েল বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এ দিন বেলা ১১টায় তিনি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে সিইওর দায়িত্ব নেন। তবে একদিনের জন্য এই দায়িত্ব নিয়েছেন তিনি।

    মূলত গালফ অয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। কোম্পানির প্রচারের জন্যই মূলত এ অভিনব আয়োজন। এ সময় নিজের অনুভূতি জানতে চাইলে সাকিব গণমাধ্যমকে বলেন, খুবই ভালো লাগছে। প্রথম বার এরকম একটা দায়িত্বশীল পদে এলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ এসেছে, এই চ্যালেঞ্জ অতিক্রম করাই একটি বড় মজার বিষয়। আমার কাছে এই ধরনের চ্যালেঞ্জ ভালো লাগে। চেষ্টা করব ভালো কাজের মাধ্যমে এই কোম্পানিকে আরও সামনে নিয়ে যাওয়ার।

    ভবিষ্যতে সত্যিকার অর্থেই এই ধরনের প্রতিষ্ঠানের সিইও হওয়ার স্বপ্ন দেখেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন পর্যন্ত ক্রিকেট নিয়েই স্বপ্ন আছে। যখন তা শেষ হবে, তখন নতুন স্বপ্ন দেখা শুরু করব।  

    সিইও হিসেবে প্রথম কী কাজ করবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি হেসে বললেন, অম্লান দা-কে (অম্লান মিত্র, সিইও গালফ অয়েল বাংলাদেশ) ফায়ার করলাম। বলা আসলে কঠিন। এ রকম পজিশনে কাজ করতে হলে আগে থেকে কাজগুলো বিশ্লেষণ করে আসতে হয়। আসলে এরকম একটি কোম্পানিতে সবার মতামত নিয়েই কাজগুলো করা হয়। তো, আমিও সবার সম্মতি নিয়েই সিদ্ধান্তগুলো নেব।

    ঠিক কী কারণে সাকিবের ওপর এমন দায়িত্ব হস্তান্তর করা হলো- এমন প্রশ্নের জবাবে গালফ ওয়েল বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা অম্লান মিত্র বলেন, আমি একদিনের অব্যাহতি পেলাম। সাকিব রোজই দলের সিইও হয়ে মাঠে নামেন। তো একদিন এই অবস্থানে বসে দেখুক, এখানে কেমন চাপ আছে। এটি একটি আইডিয়া।  

    তিনি বলেন, গত চার বছর ধরে সাকিব আমাদের কোম্পানির একটি অংশ। করোনা মহামারিসহ এত দুর্যোগের পরও আমরা অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছি। তিনি (সাকিব) আমাদের সৌভাগ্যের প্রতীক। পাশাপাশি সে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। আমাদের এই অফিসটা নতুন। এখানে তিনি আগে আসেননি। চাচ্ছিলাম সাকিব যেন এই অফিসটা দেখেন। এক মাস আগে আমরা এই অফিসটা নিই, তিনি তখন ছিলেন না।  

    পরে সাকিব গালফ অয়েলের অফিস ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ