ববি'র অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে গোলাপ-তানজীন প্যানেলের নিরঙ্কুশ জয়

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গোলাপ - তানজীন প্যানেল বিজয়ী হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক পদে ডা. তানজীন হোসেন নির্বাচিত হন।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে ১৩ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ আরহাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, দপ্তর সম্পাদক সৈয়দ বাহা উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু সায়েম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা বেগম এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত ও মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামি এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।
অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার মো. তরিকুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।
এএজে