ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশ‍ালে মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ 

বরিশ‍ালে মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণের শুভ উদ্বোধন  করেন সমাজ সেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া হাফিজিয়া, এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসার শিশুদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে ‍মঙ্গলবার বাদ আছর এসব মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় মাদ্রাসা কমিটির সভাপতি এ্যাডঃ গোলাম কবির বাদল ও সাধারণ সম্পাদক মো. শাহবদ্দিন হাওলাদার, মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর সুপার হাফেজ মাওলানা সোলায়মানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক খান মামুন বলেন প্রতিবছরের ন্যায় এই শীতেও তিনি বরিশাল সিটির মাদ্রাসা ও এতিমখানাগুলোতে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন। তিনি  পূর্বের ন্যায় সব সময়ই জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গিকার করেন। 

 

‍উল্লেখ্য- প্রতি বছরই নগরীর প্রায় শতাধিক মাদ্রাসা ও এতিমখানায় প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছেন  সমাজ সেবক ও বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ