আগৈলঝাড়ায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল বিরোধী অভিযানের আওতায় উদ্যোগে বরিশালের আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে উপজেলার বাগধা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও সাফিয়া আক্তার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদ উর্ত্তীণ পন্য বিক্রি ও মূল্য তালিকা না থাকা করার অপরাধে বাগধা বাজারের মুদি দোকান ভাট্টি এন্টারপ্রাইজের মালিক সাখাওয়াত ভাট্টিকে ২ হাজার টাকা, মুদি দোকান সুজন ষ্টোরের মালিক সবুজ হাওলাদারকে ৪ হাজার টাকা, মুদি দোকান পবিত্র ষ্টোরের মালিক পরিমল ভট্টাচার্যকে ৫ হাজার টাকা, মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি করার অপরাধে জনতা মেডিকেল এর মালিক সাব্বির আহম্মেদকে ৮ হাজার টাকা, নিপু মেডিকেল হলের মালিক অশোক মন্ডলকে ৮ হাজার টাকা, আদনান মেডিকেল হলের মালিক রফিকুল ইসলামকে ১৩ হাজার টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
এইচকেআর