ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

প্রেমিকের হাত ধরে পালালো মেয়ে, বাবার মৃত্যু

প্রেমিকের হাত ধরে পালালো মেয়ে, বাবার মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় প্রেমিকের সাথে মেয়ে পালিয়ে যাওয়ায় অভিমানে পিতার আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

মঙ্গলবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের রতন রায়ের মেয়ে ও সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী প্রত্যাশা রায় তার প্রেমিকার সাথে পালিয়ে যায়। 

মেয়ে প্রেমিকার সাথে চলে যাওয়ায় পিতা রতন রায় কষ্ট পেয়ে মঙ্গলবার সকালে কীটনাশক পান করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা রতন রায়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।  মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ