ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মনপুরায় আবুতাহের মোল্লাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত 

     মনপুরায় আবুতাহের মোল্লাহর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক ও মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম আবুতাহের মোল্লাহ এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
       
    সোমবার সকাল ১১টায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম ফিরোজ। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নিজামউদ্দিন হাওলাদার। 

    মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সোহরাব হোসেন, মরহুমের জেষ্ঠ্যপুত্র মো. রিয়াদ মোল্লাহ, মাও.মো.মফিজুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ছালাহউদ্দিন, মো. সামাদ মাতাব্বর, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, নাসরিন বেগম, মো. জসিম উদ্দিন প্রমুখ। 

    দোয় মোনাজাত পরিচালনা করেন হাজির হাট হাফিজিয়া মুকবুলিয়া মাদ্রাসার প্রধান হাফেজ মাও. আব্দুল মান্নন। 

    এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ ,অভিবাবকবৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক ও বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য গত ২৪ শে ডিসেম্বর ২০২২ তারিখে হাজির হাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ীতে বাধ্যক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ