ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সম্পাদক অমিতাভ

    ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর, সম্পাদক অমিতাভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বেতার প্রতিনিধি এম হাবিবুর রহমান এবং সম্পাদক পদে যুগান্তর ও আরটিভির প্রতিনিধি অমিতাভ অপু পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪০ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

    এর আগে একক প্রার্থী থাকায় সভাপতিসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজ কেবল সহ-সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে ডেইলী ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার  প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান নির্বাচিত হয়েছে।

    বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে এম হাবিবুর রহমান (বাংলাদেশ বেতার), সহ সম্পাদক পদে হোসাইন সাদী (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন( জিটিভি), দপ্তর সম্পাদক পদে এম ছিদ্দিক উল্ল্যাহ ( এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক মো. কামরুল ইসলাম ( একাত্তর টিভি) , গ্রন্থগার সম্পাদক পদে তৈয়বুর রহমান (বাংলাদেশ টেলিভিশন), সাংস্কৃতিক সম্পাদক পদে জসিম রানা (মোহনা টেলিভিশন), নির্বাহী সম্পাদক পদে জুনু রায়হান (নিউজ টুয়ান্টিফোর টিভি) ও নাসির লিটন (সময় টেলিভিশন)।

    উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে ভোলা প্রেসক্লাব নির্বাচন'২২ পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করেছেন ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট নুরুল আমিন নূর নবী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ