উজিরপুরে অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন

বরিশাল জেলার উজিরপুরে জমকালো আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। বিকেলে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আঃ ওয়াদুদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মো. শাহে আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুব হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন শতবর্ষ উদ্যাপন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম অরুন, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা.রাইসুল হাসান আল আরাফ। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদার,সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ইউনিয়নের যুবলীগের সভাপতি আসাদুজ্জামান সজিব শরীফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন খলিফা, সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়াও প্র্ক্তান ছাত্র /ছাত্রীদের দিনব্যপী বর্নাঢ্য মিলনমেলা, স্মৃতিচারণ, র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন করা হয়েছে।
এএজে