বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টি থেকে সুজন আহেম্মদকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির বাহেরচর শাখা-২ এর সদস্য সুজন আহম্মেদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান স্বাক্ষরিত একটি চিঠিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বহিস্কারের চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা কমিটির লিখিত অভিযোগের ভিত্তিতে সুজন আহেম্মেদের বিরুদ্ধে আনিত পার্টির শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্রের ধারা-২১- ৩(ক) ধারায় সুজন আহম্মেদকে বহিস্কার করা হয়।
ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ২১তম সম্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকেও বাদ পরে সুজন ।
এএজে