ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে প্রস্তুুতি সভা

    ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে প্রস্তুুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার রাতে স্থানীয় রিজার্ভ পুকুর পার উপজেলা জাতীয় পার্টি জেপির দলীয় কার্যালয়ে আগামী ১লা জানুয়ারি জাতীয় পার্টি জেপির গৌরব,উন্নয়ন ও সাফল্যের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেপির উপজেলা কার্যনির্বাহী সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম। 

    এছাড়াও বক্তব্য রাাখেন সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার,পৌর জেপির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক,উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, যুবসংহতির সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, মো. লিটন তালুকদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জাহিদুল ইসলাম,পৌর ছাত্রসমাজের আহবায়ক মাহাবুব শরীফ শুভ,শ্রমিক পার্টির সভাপতি শাহজাহান সরদার,কৃষক পার্টির সভাপতি মো. বারেক হাওলাদার প্রমুখ।

    সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি জেপি উন্নয়নের রাজনীতি করে। অনেক চরাই উৎরাই পার করে দীর্ঘ ৩৬বছর পার করে আগামী ১লা জানুয়ারি ৩৭বছরে পদর্পণ করবে। তাই জেপির এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ