ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঘন কুয়াশায় নদীর মাঝেই আটকা যাত্রীবাহী লঞ্চ

    ঘন কুয়াশায় নদীর মাঝেই আটকা যাত্রীবাহী লঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার কবলে পড়ে মেঘনা নদীর মাঝেই সব যাত্রীবাহী লঞ্চ আটকে থাকে। গন্তব্যে পৌঁছতে বিলম্ব হয় দীর্ঘ কয়েক ঘণ্টা। ফলে জরুরি প্রয়োজনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। 

    ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চ ভোর ৩টায় মুন্সীগঞ্জের কাটপট্টি এলাকায় এলে ঘন কুয়াশার কবলে পড়ে। এর পর আর সামনে এগোতে পারেনি কোনো লঞ্চ। ফলে কাটপট্টি এলাকার আশপাশে নোঙর করে রাখে লঞ্চগুলো। বেলা ১০টা থেকে ১১টার আগে অধিকাংশ লঞ্চ সদরঘাট পৌঁছতে পারেনি। 

    ভোলার লালমোহন থেকে ছেড়ে আসা এমভি গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের কয়েকজন যাত্রী বলেন, সকাল ৬টার মধ্যে সদরঘাট পৌঁছার কথা। ১০টার মধ্যে আমাদের অফিসে যেতে হবে। কিন্তু সদরঘাট এসে পৌঁছেছি বেলা ১১টায়। ফলে আজকের দিনটি নষ্ট হয়ে গেল। 

    ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোও সময়মতো পৌঁছতে পারেনি গন্তব্যে।

    গ্লোরি অব শ্রীনগর-৮ লঞ্চের সুপারভাইজার শামীম বলেন, ভোর ৩টায় কাঠপট্টি পৌঁছলেও ঘন কুয়াশার কারণে নদীতে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে আমরা লঞ্চ নোঙর করে রাখি। সকাল ৯টার দিকে আস্তে আস্তে ছেড়ে এগোতে থাকি। সদরঘাট পৌঁছতে ১১টা লাগে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ