ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চরফ্যাশনে চলছে তিনটি ইউনিয়ন ইভিএমএ ভোট

    চরফ্যাশনে চলছে তিনটি ইউনিয়ন ইভিএমএ ভোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। ভোটারেরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

    তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। ভোটারেরা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ইভিএম এ ভোট দিতে এসে সবচে বিড়ম্বনায় পড়েছেন বৃদ্ধরা। তাঁরা অনেকেই ইভিএম এ ভোট দিতে পারছেন না। যাঁর কারনে পোলিং অফিসাররা তাদেরকে ভোট দিতে সাহায্য করছেন।

    জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আলি আকবর বলেন, তিনি এবার ই প্রথম ইভিএম এ ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে খুব খুশি তিনি।

    একই কেন্দ্রে ভোট দিতে আসা ষাটোর্ধ মনেজা খাতুন বলেন, তিনিও এবার ইভিএম এ ভোট দিতে এসেছেন। তবে তাঁর আঙুলের ছাপ স্পষ্ট না হওয়ার কারনে তিনি ভোট দিতে পারেননি। সেজন্য তাকে বসিয়ে রাখা হয়েছে।

    এদিকে নির্বাচনের পরিবেশকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। টহলরত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ