ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বানারীপাড়ায় ১১ বছর পর ডাকাতি মামলার আসামী গ্রেফতার

বানারীপাড়ায় ১১ বছর পর ডাকাতি মামলার আসামী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় ১১ বছর পরে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সদাই হালদারকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে তাকে বিশারকান্দি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

 এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক  শফিকুল ইসলাম জানান, উপজেলার বিশারকান্দি এলাকার নারায়ন হালদারের ছেলে সদাই হালদার বানারীপাড়া থানার জিআর নং ১১৭, ধারা -৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোডের পরোয়ানা ভুক্ত আসামি। 

২০১১ সালে তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হলে সে ভারতে পালিয়ে যায়। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌণে ১ টার দিকে সে বাড়িতে বেড়াতে এলে গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন