ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পাথরঘাটায় টমটম চাপায় প্রান গেল ৬৫ বছরের নারীর

    পাথরঘাটায় টমটম চাপায় প্রান গেল ৬৫ বছরের নারীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ইট টানা টমটমের নিচে চাপা পড়ে খাদিজা বেগম (৬৫) নামের এক নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার বিকেলর দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের ঘুদিঘাটার ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

    খাদিজা বেগম একই এলাকার মো. হানিফ মিয়ার স্ত্রী।

    নিহতের বড় ছেলে মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তার মা কাজের জন্য বাড়ি থেকে ফেরিঘাট এলাকায় যাওয়ার পথে পিছন থেকে একটি ইট টানা টমটম চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তার কাছে গেলে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে টমটমটি ইটের ভাটা থেকে আটক করা হলেও ড্রাইভারকে এখনো পাওয়া যায়নি।

    পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুর্ঘটনার খবর শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ