ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল বিভাগের ৪৯ সেরা করদাতাকে সম্মাননা

বরিশাল বিভাগের ৪৯ সেরা করদাতাকে সম্মাননা
সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সেরা করদাতা, দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মো. আব্দুল মজিদ। বরিশালের আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুল মজিদ বলেন, নতুন করদাতাদের উৎসাহ প্রদান এবং করদাতাদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীতে কর আহরণ বাড়ানোর নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন