ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে প্রতিবন্ধী ও অসহায় শিশুদের হুইল চেয়ার বিতরণ

বরিশালে প্রতিবন্ধী ও অসহায় শিশুদের হুইল চেয়ার বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে প্রতিবন্ধী ও অসহায় দুস্থ শিশুদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় চাইল্ড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অব আভাসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে এক অনুষ্ঠানে তাদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, জেলা সমাজসেবা কার্যারয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সিটি এলাকার শাররীরিক প্রতিবন্ধী ৮ জনকে হুইল চেয়ার ও ২ জনকে হিয়ারিং এইড এবং ১০ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন