ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে পৃথক আয়োজনে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরিশালে পৃথক আয়োজনে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা এবং দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং জেলা জাসাস পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে মহানগর জাসাসের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিএনপিসহ জাসাস নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির ও জেলা যুবদল সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিন প্রমুখ।

এর আগে সকাল ১১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা (দক্ষিণ) জাসাস। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। 

জাসাসের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু এবং মহানগর জাসাসের আহ্বায়ক মীর আদনান হোসেন তুহিন। সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন