ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উজিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে নিজ বাড়ির পুকুরে ডুবে সোমবার সকালে দুই বছরের এক  শিশুর মৃত্য হয়েছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, উজিরপুর উপজেলার গাজীরপার গ্রামের মো. মিলন মল্লিকের পুত্র মো. মুয়ান মল্লিক (২) সোমবার সকাল ৮ সময়  খেলতে গিয়ে অসাবধানতাবসত বসতঘরের পাশে পুকুরে পরে যায়। বাড়ির লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। 

এক পর্যায়ে বসত ঘর সংলগ্ন পুকুর থেকে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত্যু ঘোষণা করে। 

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন,  সোমবার সকালে উজিরপুরে পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। এতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন