মেহেন্দীগঞ্জে আ.লীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার

বরিশালের মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন খান।
তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের জন্য দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারেফ আকন, দলীয় কর্মী বাচ্চু ও কাশেম দেওয়ানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এএজে