ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কার্গোর তলা ফেটে মেঘনায় ছড়াচ্ছে ১১ লাখ লিটার ডিজেল

    কার্গোর তলা ফেটে মেঘনায় ছড়াচ্ছে ১১ লাখ লিটার ডিজেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেঘনা নদীতে একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে আরেকটি ডিজেলবাহী কার্গো জাহাজ অর্ধ-নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

    তবে কার্গোটি থেকে ডিজেল নদীতে পড়ে গেছে।  রোববার (২৫ ডিসেম্বর) ভোরে মেঘনার তুলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনা কবলিত কার্গোর নাম এসভি সাগর নন্দনি-২। এটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল ছিল।

    কোস্টগার্ড জানিয়েছে, ভোরে চট্টগ্রাম থেকে এমভি সাগর নন্দনি-২ নামে একটি ডিজেলবাহী জাহাজ ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এ কার্গোর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী কার্গোর তলা ফেটে নদীতে অর্ধ- নিমজ্জিত হয়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জাহাজের শ্রমিকদের উদ্ধার করে।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ