ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন!

    আবারও বিশ্বকাপ ফাইনালের দাবিতে পিটিশন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ ফাইনাল সন্তুষ্টি দিতে পারেনি ফ্রান্স ভক্তদের মনে। সেটাই স্বাভাবিক; কেননা টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৩(৪)-৩(২) ব্যবধানে হেরেছে তাদের দল।

    তবে ফাইনাল আবারও মাঠে গড়ানোর দাবিতে পিটিশন জারি করেছেন তারা। তাতে সই করেছেন ২ লাখেরও বেশি মানুষ।

    ‘মেসঅপিনিয়নস’ নামে একটি অনলাইন প্লাটফর্মে পিটিশন খোলা হয়েছে। পিটিশনটির নাম- ‘রেফারিকে পুরোপুরি কিনে নেওয়া হয়েছে, পেনাল্টি কখনোই ছিল না+দ্বিতীয় গোলের সময় ফাউল করা হয় এমবাপ্পেকে!!!! ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন। ’

    পিটিশনটি ইতোমধ্যেই সর্বোচ্চ সই করা পিটিশনের সেরা ২০-এ জায়গা করে নিয়েছে। ৫ লাখ সই হয়ে গেলে এই পিটিশন ফরাসি অনলাইন প্ল্যাটফর্মে সর্বোচ্চ সই পাওয়া তিনটি পিটিশনের একটি হবে। সেই পেজে ইতিমধ্যে কমেন্টের বন্যা বয়ে গেছে। ‘রেফারি দুর্নীতিগ্রস্ত’, ‘রেফারি খুবই সন্দেহজনক ছিল’ এমন মন্তব্যে লিখেছেন অনেকেই।  

    আর্জেন্টিনার পাওয়া প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বক্সের ভেতর আনহেল দি মারিয়াকে ফেলে দেন উসমান দেম্বেলে। কিন্তু ফ্রান্স সমর্থকদের দাবি, দি মারিয়া পরে যাওয়ার পেছনে দেম্বেলের কোনো সংস্পর্শই ছিল না। আরেকটি হলো আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগে ফাউল করা হয়েছিল এমবাপ্পেকে। রেফারি তা এড়িয়ে যান। ভিএআর এখানে হস্তক্ষেপ না করায় আরও অবাক হন ফ্রান্স সমর্থকরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ