ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ফের শারীরিক অবস্থার অবনতি পেলের

    ফের শারীরিক অবস্থার অবনতি পেলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বকাপ চলার সময়ই শোনা গিয়েছিল, সংকটজনক অবস্থায় আছেন পেলে। ফুটবল সম্রাটের মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। কিন্তু পরে জানা যায়, তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে পেলে নিজেই নানা সময় বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

    বিশ্ব ফুটবলের আকাশে ফের আশঙ্কার মেঘ। কিংবদন্তি খেলোয়াড়ের শরীরে বাসা বাঁধা ক্যানসার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। ব্রাজিলের রিও ডি জেনেইরো’র অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলে। এলিভেটেড কেয়ারে স্থানান্তরিত করা হয়েছে তাকে।

    গত নভেম্বর মাস থেকে পেলে হাসপাতালে ভর্তি। অসুস্থতার জন্য এবছরের বড়দিন তাকে হাসপাতালেই কাটাতে হবে। তার মেয়ে কেলি জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য এ বছর বাড়ির বড়দিনের অনুষ্ঠান তারা বাতিল করেছেন।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তিম পর্যায়ে রয়েছে পেলের ক্যানসার। সারা দেহ ফুলে রয়েছে। কেমোথেরাপিও কাজ করছে না। অবস্থা আশঙ্কাজনক তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবল তারকার।

    খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সঙ্গে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এর সঙ্গে কোলন ক্যানসার কিডনিতেও ছড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে তাকে এলিভেটেড কেয়ারে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেলেকে সুস্থ রাখতে এখন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন।

    সূত্র: ইএসপিএন


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ