ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • বরখাস্ত হলেন রমিজ রাজা, ফিরছেন নাজাম শেঠি

    বরখাস্ত হলেন রমিজ রাজা, ফিরছেন নাজাম শেঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে রমিজ রাজাকে। তার জায়গায় আসছেন পিসিবির সাবেক প্রধান নাজাম শেঠি।

    ঘরের মাটিতে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের একদিন পর আজ বুধবার বরখাস্ত হলেন রমিজ। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রমিজের জায়গায় এরইমধ্যে সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠির নিয়োগের ব্যাপারটি অনুমোদন করেছেন। এর আগে ২০১৮ সালে পিসিবির দায়িত্ব ছেড়েছিলেন এই বর্ষীয়ান ক্রীড়া সংগঠক ও সাংবাদিক।  

    ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেন রমিজ রাজা। এরপর তার মেয়াদে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপ খেলে পাকিস্তান। কিন্তু কোনো শিরোপা জিততে ব্যর্থ হয়।  

    কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে আলোচনায় আসেন রমিজ। ভারত যদি তাদের ক্রিকেট দলকে পরবর্তী এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না পাঠায়, তাহলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন তিনি। কিন্তু এর আগেই চাকরি খোয়ালেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ