ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • অস্তিত্ব বিলীনের পথে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল 

    অস্তিত্ব বিলীনের পথে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। ৩০ বছর আগে নির্মিত আধুনিক এ বাস টার্মিনালটি এখন যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

    এতে সেবাবঞ্চিত হচ্ছেন যাত্রী ও শ্রমিকরা।

    বর্তমানে এ বাস টার্মিনালে যাত্রী ছাউনি, বিশ্রামাগার, টয়লেট না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও শ্রমিকরা। বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি।

    বার বার বলার পরেও টার্মিনালটি সংস্কার হয়নি বলে অভিযোগ মালিক কর্তৃপক্ষের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে খুব দ্রুত নতুন করে টার্মিনাল নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে।  

    জানা গেছে, তিন দশক আগে আধুনিক রূপে নির্মাণ করা হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে নামকরণকৃত আধুনিক এ বাস টার্মিনাল। কিন্তু সেটি এখন ব্যবহারের অনুপযোগী।
     
    দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় এর অস্তিত্ব বিলীনের পথে। দু একটি স্থাপনার অস্তিত্ব দেখা গেলেও সেগুলো এখনও জীর্ণ দশায় পরিণত হয়েছে।


    টার্মিনালে নেই যাত্রী ছাউনি, ওয়াশরুম বা বিশ্রামাগার। চারদিকে ময়লার স্তুপ আর অব্যবস্থাপনার মধ্যেই রাখা হচ্ছে বাসগুলো। ফলে বাসে উঠতে গিয়ে যাত্রীদের বিড়ম্বনার যেন শেষ নেই।

    যাত্রী রেশমা আক্তার, পাপিয়া, তানিয়া ও লাভনি আক্তার বলেন, এখানে বসার যায়গা নেই, ওয়াশরুম নেই। বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। চারদিকে দুর্গন্ধ। আমরা আসা যাওয়া করছি কিন্তু কোনো সেবা পাচ্ছি না। এটি সংস্কার করলে আমাদের জন্য ভালো হতো।

    কয়েকজন বাস শ্রমিক জানালেন, টার্মিনালের রাস্তা খুবই খারাপ। বর্ষায় আরও নাজুক অবস্থা হয়। সারিবদ্ধভাবে বাস রাখা যায় না। টার্মিনালটি মেরামতের জন্য বার বার বলা হলেও সমস্যার সমাধান হয়নি বলে জানায় বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।  

    তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ যদি দ্রুত বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ নেয়, তাহলে যাত্রী শ্রমিকদের দুর্ভোগের অবসান হবে।  

    এ ব্যাপারে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তার বলেন, পৌর মেয়রের নির্দেশে নতুন করে আধুনিক সুবিধার বাস টার্মিনাল নির্মাণের একটি প্রস্তাবনা বিএমডিএফে পাঠানো হয়েছে। যেটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে সেখানে আধুনিক টার্মিনাল নির্মাণ করা হবে, সব রকম সুযোগ সুবিধা থাকবে সেখানে।  

    এদিকে জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটের উদ্দেশে প্রতিদিন শতাধিক বাসে ১০ হাজার যাত্রীর আসা যাওয়া রয়েছে এ টার্মিনাল থেকে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত টার্মিনাল নির্মাণের দাবি যাত্রী ও শ্রমিকদের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ