ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর মৃত্যু

আগৈলঝাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বামীর ওপর অভিমান করে বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এরআগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃত রিংকু রায় আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের সৃষ্টিধর রায়ের মেয়ে।

দীর্ঘ ১২ বছর আগে মাদারীপুরের ডাসার থানাধীন চলবল গ্রামের কেশব জয়ধরের প্রবাসী ছেলে বিরাট জয়ধর ওরফে বিপ্লবের সঙ্গে তার বিয়ে হয়।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিদেশে যাওয়ার পর স্ত্রী রিংকু পরকীয়া জড়িয়ে পড়েন এমন সন্দেহ ছিল বিরাট জয়ধরের। পরবর্তীতে এ রকম একটি বিষয় জানতে পেরে স্ত্রীকে গালমন্দ করেন বিরাট।

এরই ধারাবাহিকতায় স্বামীর সঙ্গে অভিমান করে রিংকু বাবার বাড়িতে এসে বিষপান করেন। বৃহস্পতিবার সকালে রিংকুকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন