ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • ২২৭ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস

    ২২৭ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একাই লড়ে গেলেন মুমিনুল হক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৭ রানে থামল টাইগাররা। ইতিমধ্যে ব্যাট করতে নেমেছে ভারত।

    দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার ম্যাচ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার নাজমুল হাসান শান্ত ও জাকির হোসেন। ওপেনিং জুটিতে আসে ৩৯ রান। ১৫ রানে জাকির ও ২৪ রানে শান্ত আউট হন।

    ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলনেতা সাকিব আল হাসানও। আউট হওয়ার আগে করেন ১৬। জয়দেব উনাদকাটের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ২৬ রান করেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ২৬ বলে ২৫ রান করেন লিটন কুমার দাস।

    এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন মুমিনুল। কিন্তু বেশিক্ষণ মুমিনুলের সঙ্গ দিতে পারেননি মিরাজ। ভারতীয় পেসার উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ে একে একে ফিরে যান মিরাজ-সোহান-তাসকিন। ৫১ বলে ১৫ রানে মিরাজ, ১৩ বলে ৬ রানে সোহান ও ১৬ বলে ১ রান করে তাসকিন।

    এদিকে আপনতালে খেলতে থাকা মুমিনুল হক ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৮৪ রানে আউট হন। ১৫৪ বলে খেলা তার এই ইনিংসটি ১২টি চার ও একটি ছয়ে সাজানো। শূন্যরানে আউট খালেদ আহমেদ। আর ৪ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

    ভারতের পক্ষে সর্বোচ্চ চারটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জয়দেব উনাদকাট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ