ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করছে: এমপি শাওন

    সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করছে: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি হয়েছে। অথচ বিএনপি জোট সরকারের আমলে শিক্ষাখাতের বেহাল দশা ছিলো।

    বুধবার (২১ ডিসেম্বর) ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে আমাদের সুশিক্ষিত নাগরিকের প্রয়োজন। সুশিক্ষিত নাগরিক গড়তে বর্তমান সরকার কাজ করছে।

    হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. জহিরুল ইসলাম হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।

    এ সময় ওই প্রতিষ্ঠানে এ বছর ৯৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জনকে ল্যাপটপ ও মোবাইল ফোন বিতরণ করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ