ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বাবুগঞ্জে বিনার কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে বিনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল রবি ফসল ও বোরোর জাত পরিচিতি চাষাবাদ পদ্ধতি,বীজ উৎপাদন এবং সংরক্ষণ কৌশল শীর্ষক  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বাবুগঞ্জের রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন বিনা'র মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম । 

বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন রশীদ এবং বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা, নাজমুন নাহার  কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বিনা কৃষকদের জন্য এবং দেশের কৃষির উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট কৃষি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষে নতুন নতুন জাত উদ্ভাবন ও বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন করে যাচ্ছে। আপনারা বিনা উদ্বাভিত উন্নত জাতের বীজ নিয়ে নির্দেশনা মোতাবেক চাষাবাদ করবেন। কৃষক এবং কৃষির  সহযোগীতার জন্য বিনা সব সময় সচেষ্ট রয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন