ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লালমোহনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

    লালমোহনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ৯৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ১৫ জনকে ল্যাপটপ ও মোবাইল প্রদান করা হয়েছে। 

    বুধবার সকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদান করা হয়।  অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

    এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। যে সমস্ত কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছে তারা সামনের দিকে আরো ভালো ফলাফল করবে এবং সমাজ দেশের উন্নয়নে নিজেদের মনোনিবেশ করবে আমি আশা করছি। 

    হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদ, ইউএনও অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ আরো অনেকে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ