ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
বরিশালে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার

দশম জাতীয় নির্বাচন সুষ্ঠ করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন

দশম জাতীয় নির্বাচন সুষ্ঠ করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দশম জাতীয় নির্বাচন সাধারণ অবাধ নিরপেক্ষ সুষ্ঠ করার জন্য নির্বাচন কমিশন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। ইভিএমএ আগামী ভোট অনুষ্ঠিত হবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে এই পদ্ধতিতে ব্যালোটের মত একজনের ভোট অন্যের দেয়ার সুযোগ নেই। তবে বিগত দিনে ইভিএম নিয়ে ভোটারদের মনে একধরনের নেতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে। আমরা সেই ধারনা পাল্টানোর চেষ্টা করছি। 
স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। আমরা চাইছি আগামী নির্বাচনে ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারে এমন পরিবেশ তৈরী করতে।

তিনি আরো বলেন, সরকার থেকে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহনের জন্য বলাহচ্ছে, আবার বলা হচ্ছেনা। সেটা রাজনৈতিক বিষয়। আমি সাংবিধানিক বিধি মোতাবেক চাইবো নিএনপিও নির্বাচনে অংশগ্রহন করবে। এতে নির্বাচন অংশগ্রহন মুলক হবে। 

মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন বরিশাল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একলা বলেন তিনি। 

বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, নির্বাচন কমিশনের সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, নির্বাচন কমিশনের সচিবালয়ের  আইডিউ প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, উপ পুলিশ মহাপরিদর্শক এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধত্বন কর্মকর্তাবৃন্দ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন