ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বৈষম্য বিরোধী বিল পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন

বৈষম্য বিরোধী বিল পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বৈষম্য বিরোধী বিল ২০২২ পাসের দাবিতে ব‌রিশালে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ দ‌লিত ও ব‌ঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানবন্ধনে সভাপতিত্ব করেন মু‌ক্তিযোদ্ধা ল‌লিত দাস।  

এতে সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ দ‌লিত ও ব‌ঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নির্বাহী প‌রিচালক উত্তম ভক্ত, মাইনো‌রি‌টি রাইটস ফোরা‌ম ব‌রিশালের সাধারণ সম্পাদক রন‌জিৎ দত্ত, ব‌রিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য প‌রিষ‌দ ও হ‌রিজন ঐক্য প‌রিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস, র‌বিদাস সমাজ কল্যাণ সং‌ঘের সাধারণ সম্পাদক বসন্ত র‌বিদাস প্রমুখ।

বক্তারা বাংলাদেশে বসবাসরত ৬৫ লাখ দ‌লিত সম্প্রদায়ের মানুষের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘব ও প্রতিকারের জন্য  সংসদে উত্থা‌পিত বৈষম্য বিরোধী বিল পাসের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন