ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাসিক সভা

বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাসিক সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর খামার বাড়িতে ডিএই’র প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। 

ডিএই’র উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএই সদর দপ্তরের অর্থকরী ফসল উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মো. ছায়েদুর রহমান। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, বরিশাল-ঝালকাঠি-পটুয়াখালী-বরগুনা-ভোলা-মাদারীপুর-শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. রেজাউল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. নাসির উদ্দিন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ। 
সমন্বয় সভায় ডিএই ও কৃষি তথ্য সার্ভিসের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলায় সদ্য যোগদানকৃত ৬ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক ড. মো. ছায়েদুর রহমান বলেন, ভোজ্যতেলের আমদানী নির্ভরতা কমাতে দক্ষিণাঞ্চলে তেলফসলের আবাদ এবং এর উৎপাদন বাড়াতে হবে। তা বাস্তবায়নে পূর্ব কর্মপরিকল্পনা প্রয়োজন। এজন্য আমন মৌসুমে স্বল্পকালীন জাত নির্বাচন করা দরকার। যাতে আমন ধান কেটেই সরিষার বীজ বোনা যায়। তবে ফসল কর্তনে দেরি হলে সেখানে সূর্যমুখী বেছে নিতে হবে। এর পাশাপাশি ধানসহ অন্যান্য ফসলের দিকেও গুরুত্ব দিতে হবে। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন