ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

    লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বিনামূল্যে প্রায় পাঁচশত রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

    সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে এ চক্ষু সেবা প্রদান করা হয়।

    লালমোহনের গজারয়িার কৃতি সন্তান ওসি শিশির কুমার পাল বাপ্পি তাঁর স্বার্গীয় বাবা-মায়ের স্মরণে বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেন। বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করেন। এসময় ৭০ জন  ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্ধারণ করা হয়। বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা সেবায় সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’।

    শিশির কুমার পাল বাপ্পি বলেন, মানুষের সেবা করতে পারা একটি মহৎ কাজ। যার জন্যই গ্রামের অসহায় রোগীদের খোঁজ নিয়ে এ চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে। এতে করে বিনামূল্যে এসব অসহায় রোগীরা যথাযথ সেবা পেয়েছেন। আরো প্রায় ৭০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই তাদের ছানি অপারেশন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ