ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বিশ্বকাপে ২৩ কোটি মানুষের কাছে পৌঁছেছে টি স্পোর্টস

    বিশ্বকাপে ২৩ কোটি মানুষের কাছে পৌঁছেছে টি স্পোর্টস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার করে চলেছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

    কাতার বিশ্বকাপও দেখা গেছে টি স্পোর্টসের পর্দায়। বিশ্বকাপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখানো হয়েছে টি স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মেও, যা দেখেছেন কোটি কোটি দর্শক।

    টি স্পোর্টসের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও টিকটকে বিশ্বকাপের অনুষ্ঠান দেখেছেন মোট ২৩ কোটি লোক। এর মধ্যে ফেসবুকে ১৭ কোটি, ইউটিউবে ৫ কোটি ও টিকটকে ১ কোটি লোক দেখেছে টি স্পোর্টসের বিভিন্ন আয়োজন। অর্থাৎ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই ২৩০ মিলিয়ন বা ২৩ কোটি দর্শকের কাছে বিশ্বকাপ ফুটবল পৌঁছে দিলো টি স্পোর্টস। তবে আজ সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি। তাদের প্রত্যাশা চলতি মাস বা ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি পারি দেবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ