ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর আসামি গ্রেফতার

    বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর আসামি গ্রেফতার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মীর মো. নূরে আলম ওরফে লিমন (৩৪) কে দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

    সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

     
    তিনি জানান, রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরে আলম রংপুরের পীরগাছা উপজেলার নুরুল ইসলামের ছেলে।

    তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছেন নূরে আলম।

    এছাড়াও গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

    পুরান ঢাকার বাহদুর শাহ পার্কের পাশে ২০১২ সালের ৯ ডিসেম্বর দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল উশৃংখল যুবক।  

    এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ ২১ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

    বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলায় ২১ আসামির মধ্যে মীর মো. নূরে আলম ওরফে লিমনসহ ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

    র‌্যাবের এই কর্মকর্তা জানান, হাইকোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনকে বেকুসুর খালাস দেন এবং মীর মো. নূরে আলম ওরফে লিমনকেসহ ৪ জনকে মৃত্যুদণ্ড সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মীর মো. নূরে আলম ওরফে লিমন পলাতক ছিলেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ