ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • মেসির হাতে গোল্ডেন বল, গোল্ডেন বুট এমবাপ্পের

    মেসির হাতে গোল্ডেন বল, গোল্ডেন বুট এমবাপ্পের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনাল শেষে শিরোপা উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্বপ্ন প্রায় কেড়েই নিচ্ছিলেন তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।

     
    এমনকি মেসির জোড়া গোলের বিপরীতে হ্যাটট্রিক করেছিলেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু শেষ হাসি হেসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অবশ্য গোলের সংখ্যায় ঠিকই মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি। ফলে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নিয়েছেন এই ২৩ বছর বয়সী তরুণ। তবে মেসি ঠিকই ম্যাচসেরার পুরস্কার ঝুলিতে পুরেছেন।

    ২০২২ বিশ্বকাপের ফাইনালে আজ টাইব্রেকারে (৪-২) ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও ৩-৩ গোলে শেষ হয়। এর মধ্যে আর্জেন্টিনার হয়ে ২ গোল করেন মেসি। আর দ্বিতীয়ার্ধের শেষদিকে মাত্র ৯৭ সেকেন্ডের জাদুতে জোড়া গোল করেন এমবাপ্পে। এরপর শেষ বাঁশি বাজার আগে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে দ্বিতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ১৯৬৬ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেন সাবেক ইংলিশ ফুটবলার জিওফ হার্স্ট।  

    ম্যাচে প্রথম গোল করার পরই রেকর্ড বুকে নাম লিখিয়েছেন এমবাপ্পে। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ গোল করেছেন এমবাপ্পে। তার আগে এই রেকর্ড ছিল জার্মানির গার্ড মুলারের দখলে। মুলার ২৪ বছর ২২৬ দিন বয়সে বিশ্বকাপে ১০ গোল করেছিলেন। এমবাপ্পে ২৩ বছর ৩৬৩ দিনে বিশ্বকাপে ১০ গোল করে সেই রেকর্ড নিজের করে নিলেন।

    পেনাল্টি থেকে গোল করে রেকর্ড গড়ার ৯৭ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ২০০২ সালের পর বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করা প্রথম ফুটবলার হন এমবাপ্পে। ২০০২ সালে জার্মানির বিপক্ষে ফাইনালে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছিলেন রোনালদো।  

    এরপর হ্যাটট্রিক করে বাকি সব কীর্তি ছাড়িয়ে যান এমবাপ্পে। বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১২। এবারের বিশ্বকাপে তার গোলসংখ্যা ৮টি (মেসির ৭টি)। ফলে গোল্ডেন বুট তার হাতেই উঠে। কিন্তু মেসি ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩টি। দলকে বিশ্বকাপ জেতানোর পেছনে মূল ভূমিকা রাখায় তাই টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ