ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • ‘সেরা স্বপ্নেও এমন কিছু ভাবিনি’

    ‘সেরা স্বপ্নেও এমন কিছু ভাবিনি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে! আর্জেন্টিনার শিরোপা জয়ের পর এই শব্দ কতজন বলেছেন কে জানে। দুঃখ, কাছে গিয়ে না পাওয়ার হতাশা কতবারই তো পেয়েছে তাদের।

    আলবিসেলেস্তেরা হেরেছে বিশ্বকাপ ফাইনালের ১১৭ মিনিটে গিয়েও।

    অবশেষে তারা ছুঁয়ে দেখতে পেরেছে বিশ্বকাপ ট্রফি। ৩-৩ গোলে ড্র থাকা ম্যাচে টাইব্রেকারে হারিয়েছে ফ্রান্সকে। এই অনুভূতি আসলে কেমন? তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার ফুটবলাররা জানিয়েছেন তা। লিয়ান্দ্রো পারেদেস বলছেন, সেরা স্বপ্নের চেয়েও বেশি কিছু।

    তিনি বলেন, ‘এটার জন্য কোনো শব্দ নেই। নিজের সেরা স্বপ্নেও এমন কিছু ভাবিনি। আপনার এটাকে উপভোগ করতেই হবে। আমি পুরো পরিবারের কথা ভেবেছি। যতটুকু পথ পেরিয়ে এসেছি, তাও। আমার স্ত্রী, স্বর্গে থাকা ভাবা-মা, এতটুকু আসার পথে যারা সাহায্য করেছেন...’

    পাওলো দিবালা নিজের অনুভূতিকে প্রকাশ করেছেন এভাবে, ‘আমার কর্দোবার কথা মনে পড়ছিল, মনে পড়ছিল সবকিছুর কথা। এভাবে এগিয়ে যাওয়া, শীতল, সহজ ছিল না কিন্তু আমার মাথা সবসময় খুব ভালো ছিল। এখন আমাদের যে অনুভূতি হচ্ছে, কখনোই তেমন হবে না। ’

    দে পল বলছেন, ‘আমাদের জন্ম হয়েছে ভুগতে থাকার জন্য। আমরা জীবনভর ভুগেছি। কিন্তু আমি এটা আর ভুলবো না। আমার মনে হয় যোগ্যভাবে জিতেছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের গতবারের চ্যাম্পিয়নকে হারাতে হতো, আমরা সেটি করেছি। এটা এমন এক আনন্দ যেটা প্রকাশ করার মতো না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ