ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • অবসর নিচ্ছেন না মেসি, খেলতে চান চ্যাম্পিয়ন তকমায়

    অবসর নিচ্ছেন না মেসি, খেলতে চান চ্যাম্পিয়ন তকমায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগেই জানিয়ে রেখেছেন কাতার বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। সেই বিশ্বকাপের পর্দা নেমেছে কিছুক্ষণ আগে।

    সেটাও তার হাত দিয়ে। তবে এরপর কী করবেন লিওনেল মেসি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

    বিশ্বকাপ তো আর খেলবেন না এটা নিশ্চিত। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে আবারও খেলার ব্যাপারে একটা ধোঁয়াশা তো ছিল। বিশ্বকাপ জিতে সেটা দূর করে দিলেন মেসি। অবসর না নিয়ে বরং চ্যাম্পিয়ন তকমায় আরো কয়েক ম্যাচ খেলার ইচ্ছে তার।
     
    মেসি বলেন, ‘এভাবে ক্যারিয়ার শেষ করতে পারাটা চমৎকার। এরপর কী হবে? আমি কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি এবং এগুলো হয়েছে আমার ক্যারিয়ারের প্রায় ক্লান্তি লগ্নে। আমি ফুটবল খেলতে পছন্দ করি। এই দলের সঙ্গে থাকতে পছন্দ করি। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ম্যাচ খেলার অভিজ্ঞতা নিতে চাই আমি। ’

    ম্যাচ শেষে মেসিকে কাঁধে তুলে নেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার সের্হিও আগুয়েরো। হৃদরোগের সমস্যা না থাকলে আজ এই চ্যাম্পিয়ন দলে থাকতে পারতেন তিনিও। কিন্তু দল থেকে কবেই বা বিচ্ছিন্ন ছিলেন এই ফরোয়ার্ড! তাই খেলোয়াড়দের সঙ্গে সতীর্থের মতোই উদযাপন করেছেন। মেসিকে কাঁধে চড়িয়ে নিয়ে যান জনসম্মুখে। তখন মেসির হাতে ছিল বিশ্বকাপ ট্রফিটি, ঠিক যেমনটা ছিল ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার।  

    মেসি বলেন, ‘কাপটাকে দেখুন, কত সুন্দর! আমরা প্রচুর সংগ্রাম করেছি, কিন্তু আমরা তা করতে পেরেছি। আর্জেন্টিনায় যেতে এবং লোকের পাগলামি দেখতে আর তর সইছে না। এই ট্রফিটি আমি সারাজীবন চেয়েছিলাম। ছোটবেলা থেকেই এই স্বপ্ন ছিল আমার। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ