ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি

    আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন: মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবিশ্বাস্য এক ফাইনাল দেখেছে ফুটবল বিশ্ব! ৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ আবারও পেলো লিওনেল মেসির হাত ধরে। বিশ্বের সেরা এই ফুটবলারের স্বপ্নও পূর্ণতা পেল।

    ক্যারিয়ারে এতসব অর্জন এই পিএসজি ফরোয়ার্ডের; শুধু বিশ্বকাপই অধরা ছিল। আজ সেটিও পেলেন।  
    মেসির এই মহান অর্জন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তিনি জানতেন, ঈশ্বর স্বপ্নের এই বিশ্বকাপ তার হাতেই দেবেন। শুরুতে হেরে ধাক্কা খাওয়া; তারপরও জানতেন মেসি, এই শিরোপা তিনিই পাবেন।

    মেসি বলেন, ‘এটা পাগলাটে, যে এভাবে ঘটেছে। আমি এটা খুব করে চেয়েছিলাম। আমি জানতাম, এটি ঈশ্বর আমাকেই দেবেন। আমি দেখছিলাম এটা এবাবেই আসবে। এখন আনন্দ করার সময়। ’

    পিএসজি ফরোয়ার্ড আরও বলেন, ‘সে নিজে থেকেই চেয়েছিল, এবং অবশেষে এসেছে। এই শিরোপার দিকে তাকান, কি দারুণ। আমরা অনেক কষ্ট করেছি, এবং শেষ পর্যন্ত পেরেছি। আমাদের সেই মুহূর্ত দেখার জন্য তর সইছেনা; আর্জেন্টিনায় কতটা পাগলাটে হবে ব্যাপারটা। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ