ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • টয়লেট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    টয়লেট থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নূরজাহান বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

    মৃত গৃহবধূ নূরজাহান একই বাড়ির কবিরের স্ত্রী ছিলেন। এ ঘটনায় মৃত নূরজাহানের শাশুড়ি রানু বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। পরে ওই গৃহবধূর বাবা আব্দুল মতিন লালমোহন থানায় মামলা দায়ের করেন।

    লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ওই গৃহবধূর সাথে তাঁর স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। যার জন্য নূরজাহান বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। শনিবার সন্ধ্যায় টয়লেটে গিয়ে নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় এনেছে।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূরজাহানের বাবা আব্দুল মতিন একটি মামলা করেছেন। ওই মামলাটি আত্মহত্যার প্ররোচনায় রুজু করা হয়েছে। মামলার অভিযোগের ভিত্তিতে শাশুড়ি রানু বেগমকে গ্রেফতার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ