ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে মহান বিজয় দিবস পালিত

উজিরপুরে মহান বিজয় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, প্রেসক্লাব, মডেল থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। 

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে মডেল থানায় ৩১বার তোপধ্বনি, স্ব,স্ব সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জনপ্রতিনিধিদের ও প্রশাসনের ক্রিকেট খেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রশি টানাটানি প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে উপজেলা পরিষদ, প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ৯টায় উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও মডেল থানার ওসি কামরুল হাসান। 

পরে উপজেলা সভাকক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। 

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য অশোক কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সেকান্দার আলী,আক্রাম হোসেন, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন