ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে বিজয় দিবস উদযাপন

গৌরনদীতে বিজয় দিবস উদযাপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর  আ’লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার ভোরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন, সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সহসভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহসভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক বেপারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ।

এদিকে, গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনি অনুষ্ঠিত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন