ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মনপুরায় বিজয় দিবস উদযাপন

    মনপুরায় বিজয় দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করা হয়।

    শুক্রবার সকাল ৮ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল একটি র‌্যালি নিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা আ’লীগের নেতা-কর্মীরা। 

    এছাড়াও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের কর্মচারীরা র‌্যালি নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিষ কুমার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, ওসি সাইদ আহমেদ, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ