ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লাল সবুজের ফেরিওয়ালা খলিল

    লাল সবুজের ফেরিওয়ালা খলিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বহু লড়াই-সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। যার প্রতিচ্ছবি একটি লাল-সবুজের পতাকা। যেখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পেছনের সব স্বাক্ষী। সেই পতাকা হেঁটে হেঁটে ফেরি করে বিক্রি করছেন মো. খলিল বেপারী। গত কয়েকদিন ধরেই ভোলার লালমোহনের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন তিনি। খলিল বেপারী মাদারীপুরের শিবচরের চর কামার কান্দি গ্রামের খবির বেপারীর ছেলে।

    খলিল বেপারী বলেন, বছরের অন্য দিনগুলোতে এলাকায় বোরাক চালাই। আর ডিসেম্বর মাস আসলেই, মাসের প্রথম থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই পতাকা বিক্রি করি। আমার কাছে বড় আকারের ও ছোট আকারের পতাকা রয়েছে। এরমধ্যে বড়টির দাম দুইশত, আর ছোটটির দাম ১০ টাকা। যাতে করে দৈনিক বিক্রি হয় দেড় হাজার টাকার মতো। এতে করে দৈনিক গড়ে লাভ হয় পাঁচশত টাকার মতো। যা দিয়ে স্ত্রী ও তিন কন্যা নিয়ে সংসার চলে।

    লালমোহন পৌর শহরের চৌ-রাস্তার মোড়ে খলিল বেপারীর থেকে পতাকা কিনেছেন বিপ্লব নামের এক যুবক। 

    তিনি বলেন, লড়াই-সংগ্রামের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের প্রতিচ্ছবি লাল-সবুজের পতাকা। আমরা দেশের জন্য লড়াই-সংগ্রামের সেই চিত্র দেখিনি। তবে এই পতাকার মধ্যে ফুটে উঠেছে সেই চিত্র। তাই দেশের প্রতি ভালোবাসা থেকেই একটি পতাকা কিনেছি। যারা দেশের জন্য নিজের জীবন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি বিজয়ের এই মাসে রইলো বিনম্র শ্রদ্ধা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ