ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তা প্রহরী নিহত

গৌরনদীতে গাড়ির ধাক্কায় নিরাপত্তা প্রহরী নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে অজ্ঞাতনাামা গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী কানাই লাল বালা (৫৫) নামে এক নিরাপত্তা প্রহরী (সিকিউরিট গার্ড) নিহত হয়েছে। 

বুধবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তাঁরাকুিিপ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগরীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি (কানাই) মারা যায়। 

নিহত কানাই উপজেলার বার্থী ইউনিয়নের বার্থী তাঁরা মায়ের মন্দিরের নিরাপত্তা প্রহরী (সিকিউরিট গার্ড) ও ধুরিয়াইল গ্রামের মৃত কালীচরন বালার ছেলে।

ওই মন্দির ট্রাস্টি বোর্ডের সভাপতি  ও অগ্রনী ব্যাংকের সাবেক পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের নিরাপত্তা প্রহরী (সিকিউরিট গার্ড) কানাই লাল বালা  ডিউটি পালন শেষে বুধবার ভোর ৬টার দিকে বাইসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। 

পথিমধ্যে  বাইসাইকেলটি ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তাঁরাকুপি এলাকার ফয়জর বেপারীর বাড়ির কাছে পৌছলে  অজ্ঞাতনামা গাড়ি  ওই বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে কানাই লাল ছিঁটকে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় কানাইকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই তাকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে  তিনি মারা যায়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া  হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন