ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

বরিশালে ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নিজস্ব মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পর্যায়ের ইমামদের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আলম হোসেন।

সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় ৪ জন ইমামের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন